৫ জুন, ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার জেলায় জন্ম নিবন্ধন খুলে দেওয়ার আশ্বাস স্পিকারের

কক্সবাজার জেলায় রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ জন্মনিবন্ধন খুলে দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গুরুত্বসহকারে আলাপ করবেন বলে আশ্বাস দিয়েছেন স্পিকার ডঃ শিরিন শারমিন চৌধুরী।
তিনি বলেন, রোহিঙ্গাদের কারণে জন্ম নিবন্ধন প্রক্রিয়াটি কক্সবাজারসহ ৬টি জেলায় বন্ধ রাখে সরকার। যে কারণে স্থানীয়রা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে। বিষয়টি সরকারের নজরে এসেছে।
শুক্রবার (১ নভেম্বর) সকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মজিবুর রহমানের প্রস্তাবের ভিত্তিতে ডঃ শিরীন শারমিন এই কথা বলেন।
শহরের হিলডাউন সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বৈঠককালে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাইমুম সরওয়ার কমল এমপি, জাফর আলম এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরী ২ দিনের সফরে শুক্রবার সকালে কক্সবাজার পৌঁছেন। তিনি বিমানবন্দরে পৌঁছালে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, জাফর আলম এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ তাঁকে অভ্যর্থনা জানান।

বিমানবন্দর থেকে সার্কিট হাউসে পৌঁছালে স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীকে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশের উর্ধ্বতন কর্মকতারা তাঁকে বরণ করে নেন। কক্সবাজার সফরকালে স্পীকার শিরিন শারমিন চৌধুরী হোটেল রয়েল টিউলিপ অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারত সংলাপে অংশ নেবেন। এ সংলাপে অংশ নিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি শুক্রবার সকালে কক্সবাজার এসে পৌঁছেছেন।

সূত্রঃ CBN

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।