২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

কক্সবাজার চট্রগ্রাম মহাসড়কে যানজটমুক্ত ও চাঁদাবাজি রোধে হাটলাইনে রামু ক্রসিং হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার -চট্রগ্রাম মহাসড়কের কক্সবাজারের অংশে যেন কোরবানি পশু বোঝাই গাড়ি থেকে কোন ধরনের চাঁদাবাজি করতে না পারে ও স্বাস্থ্যবিধি মানতে যাত্রী সচেতনতা বৃদ্ধি করতে দিনরাত কাজ করে যাচ্ছে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজার-চট্টগ্রামের মহাসড়ের কক্সবাজারের অংশে রামু ক্রসিং হাইওয়ে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম নেতৃত্বে একদল পুলিশ সদস্যরা স্বাস্হ্যবিধি মেনে চলতে বিভিন্ন যানবাহনে যাত্রী সাধারনকে সচেতন করেন এবং সচেতনতা মূলক লিফলেট বিতরন করেন। তাছাড়া মহাসড়কে কোরবানি পশু বাহী গাড়ি গুলো যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য কাজ করছে রামু ক্রসিং হাইওয়ে পুলিশ।

নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, জনসচেতনতা বৃদ্ধি করে চাঁদাবাজি মুক্ত মহাসড়ক গড়তে কাজ করছে রামু ক্রসিং হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মহাসড়কে চাঁদাবাজি মুক্ত ঘোষণা করা হয়েছে। কেউ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।