৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কক্সবাজার-গুনধুম রেললাইনের নির্মাণ কাজ শিগগিরই

আগামী দু‌’এক মাসের মধ্যেই কক্সবাজার থেকে গুনধুম পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মু‌জিবুল হক।

বৃহস্প‌তিবার (২৩ ফেব্রুয়ারি) পৌনে ১২টার দিকে কমলাপুর রেল স্টেশনে ‘অবমুক্ত পুরাতন কোচ’ দিয়ে লোড বাড়িয়ে সিলেটগামী জয়‌ন্তিকা এক্স‌প্রেস উদ্বোধনকালে তিনি একথা জানান।বাংলানিউজ
রংপুর ও মহানগর এক্সপ্রেসের অবমুক্ত কোচ দি‌য়ে বাড়ানো জয়‌ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময় দুপুর ১২টায় ৩ নম্বর প্লাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এ যাত্রায় ট্রেনের ১৫টি কোচে ৬শ’ ৮৪টি আসন রয়েছে।
একইদিন রাত পৌ‌নে ১০টার দিকে অবমুক্ত হওয়া আরও কিছু কোচ দিয়ে ‘উপবন এক্সপ্রেস’ উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠা‌নে মন্ত্রী আরও জানান, বর্তমান সরকারের সময় রেলে যুগান্তকা‌রী উন্নয়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী এ‌প্রিল মাসে ঈশ্বরদী থে‌কে পাবনা ও কা‌শিয়ানী-গোপালগঞ্জ রেললাইন উদ্বোধন কর‌বেন প্রধানমন্ত্রী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।