মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

কক্সবাজার কারাগারে হাজতির মৃত্যু

শেয়ার করুন

মো. সুলতান (৫০) নামে কক্সবাজার জেলা কারগারের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৯টায় কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তার পিতার নাম গুরা মিয়া। বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সদর হাসাপাতালের রেজিষ্ট্রার মতে, হাজতি মো. সুলতানকে রাত ৯টা ৫ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ডা. চিন্ময় বড়ুয়া বলেন, রোগীটি যখন হাসপাতালে আনা হয়েছে তখন একদম শেষ নি:শ্বাসটাই ছিলো। পরীক্ষা-নিরীক্ষা করতে করতেই রোগীটি মারা যান। পূর্বের চিকিৎসার ব্যবস্থাপত্র দেখে জানা গেছে তিনি এ্যাজমা রোগী ছিলেন।
এদিকে অভিযোগ উঠেছে, হাসপাতালে আনার আগেই হাজতি সুলতানের মৃত্যু হয়। জেল কর্তৃপক্ষ চিকিৎকদের সাথে যোগসাজস করে এই তথ্যটি চাপা দিতে চেষ্টা করছে।
এ ব্যাপারে জানতে রাত ১০ থেকে সাড়ে ১০ পর্যন্ত বেশ কয়েকবার মুঠোফোনে কল করা হলেও কল ধরেননি কক্সবাজার জেলা কারাগারের জেলা সুপার বজলুর রশীদ। জেলারের মুঠোফোনও বন্ধ পাওয়া যাওয়ায় জেল কর্তৃপক্ষের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন