মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজার উন্নয়ন মেলা পরিদর্শনে ১০ দেশের ৫৫ সাংবাদিক

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ বাংলাদেশ সফররত বিশ্বের ১০ টি দেশের ৫৫ জন সাংবাদিক এখন কক্সবাজারে। গতকাল শুক্রুবার তারা উখিয়ার রোহিঙ্গা শিবির, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করেছেন। এসব পরিদর্শন করে গতরাতে কক্সবাজার উন্নয়ন মেলার মঞ্চে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ইন্ডিয়া প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী বলেছেন-‘আমরা বিস্মিত হয়েছি বাংলাদেশ তার সীমিত সম্পদের মধ্যেও কিভাবে রোহিঙ্গা সমস্যার মত এতবড় পর্বত সমান সমস্যা সামাল দিতে পেরেছে।’
ভারতের বাঙ্গালী এই খ্যাতিমান সাংবাদিক বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের তীরের মেরিন ড্রাইভ রোড আর সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করেও আমরা মুগ্ধ হয়েছি। তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারের আহ্বানে এখানে এসেছি। সরকার গত ১০ বছর ক্ষমতায় থেকে দেশটিকে কোথায় নিয়েছে, কি উন্নয়ন কর্মকান্ড করেছে সর্বোপরি রোহিঙ্গা সমস্যা সরেজমিন দেখে বিশ্ববাসীকে সঠিক তথ্য জানানোর জন্যই আমরা এসেছি। তিনি বলেন, আবার এটাও ঠিক যে সরকারের উন্নয়ন কর্মকান্ডের ভুল ভ্রান্তিও আমরা তুলে ধরব।
নয়াদিল্লীর ইন্ডিয়া প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী আরো বলেন, গেল বছরের ২৫ আগষ্ট পরবর্তী রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হবার পর গত ফেব্রুয়ারি মাসেই কক্সবাজারে এসেছিলাম। সেই সময় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলাম। দেখেছিলাম-একটি ছোট্ট জায়গায় লাখ লাখ রোহিঙ্গার এক করুন দশা। সেই সময়ই আমরা বুঝতে পেরেছিলাম-এই রোহিঙ্গা সমস্যা বিশ্বের বৃহত্তম মানবিক বিপর্যয়। গৌতম লাহিড়ী আরো বলেন, গতকাল উখিয়ার সেই কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে গিয়ে অবাক হয়েছি। কিভাবে সম্ভব হল- মাত্র গত ৮ মাসের মধ্যে এমন সীমিত সম্পদের দেশ বাংলাদেশ সরকারের পক্ষে রোহিঙ্গা শিবিরগুলোকে এমন গোছানো অবস্থায় দাঁড় করিয়ে দিতে-বলেন গোৗতম লাহিড়ী। এগার লাখেরও বেশী রোহিঙ্গাকে স্থান করে দেয়ায় কক্সবাজার জেলাবাসীকে ভারতীয় এই সাংবাদিক ধন্যবাদ জানান। মঞ্চে ইথিওপিয়া থেকে আসা একজন সাংবাদিকও বক্তৃতা করেন।
এর আগে মেলার মঞ্চে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বিদেশী সাংবাদিকদের স্বাগত জানান। বিদেশী সাংবাদিকদের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক এবং বর্তমানে ভারতের নিউ দিল্লীর বাংলাদেশ হাই কমশিনের প্রেস মিনিষ্টার ফরিদ হোসেন। প্রসঙ্গত, সফররত সাংবাদিকরা হচ্ছেন ভারত, জাপান, ফিলিপিন, দক্ষিন কোরিয়া, ব্রাজিল, ইথিওপিয়া, তুরষ্ক, সৌদি আরব, ওমান ও কানাডার।

শেয়ার করুন