মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজার ইসলামাবাদে বালু ভর্তিকালে ২ অবৈধ ড্যাম্পার জব্দ

শেয়ার করুন

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইসলামাবাদ ফকিরা বাজার এলাকা থেকে ২টি অবৈধ ড্যাম্পার আটক করা হয়েছে। এর মধ্যে ১টি বালি ভর্তি এবং অন্যটি খালি। ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ গাড়ী দুটি জব্দ করলেও সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অনুমোদিত কাগজপত্র ছাড়া ২টি ড্যাম্পার ইসলামাবাদ ইউনিয়নের ফকিরা বাজার এলাকায় বালু ভর্তি করছিল।

একটি গাড়ী সম্পুর্ণ বালি ভর্তি করা হয় এবং অন্যটিতে ভর্তির প্রস্তুতি চলছিল। এদিকে খবর পেয়ে পুলিশ উক্ত এলাকায় অভিযান চালিয়ে গাড়ী ২টি জব্দ করে তদন্ত কেন্দ্র হেফাজতে নিয়ে আসেন। তবে এ সংক্রান্ত ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি বলে জানান।

জানতে চাইলে এএসআই আহসান মোর্শেদ জানান, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা সাপেক্ষে গাড়ী ২টি মালিকের হেফাজতে দিয়ে দেয়া হবে।

এদিকে গভীর রাতে পুলিশ রহস্যজনকভাবে গাড়ী ২টি ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শেয়ার করুন