১১ মার্চ, ২০২৬ | ২৬ ফাল্গুন, ১৪৩২ | ২১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ১ম রি ইউনিয়ন

সংবাদ বিজ্ঞপ্তিঃ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ১ম রি ইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে ভার্সিটি অডিটরিয়ামে বাংলাদেশ সংবিধানের উপর কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রায় ১০০ শিক্ষার্থী অংশ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সেক্রেটারী লায়ন মুজিবুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও আলোকিত সমাজ গড়তে আইনের ছাত্রদের বিকল্প নেই। কারণ তারাই পারবে সমাজের নানা অসংগতি, দুর্নীতিসহ এই পিছিয়ে পড়া জীবন ব্যবস্থাকে এগিয়ে নিতে। আর সেজন্য আইনের শিক্ষার্থীদের অধ্যবসায়ের মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, শুধু পুথিগত বিদ্যার মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে নিজেকে বিশ্ব পরিমন্ডলে পরিচিত করার জন্য কাজ করতে। আর সেজন্য বিশ্ববিদ্যালয় সবধরনের সহযোগিতা করবে। আলোচনা সভার সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক সাদিয়া খানম। স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের প্রধান রাজিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক আবদুল হামিদ,রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দীকী, প্রক্টর রাজীদুল হক, ডেপুটি রেজিস্ট্রার এহসান হাবীব, আইন বিভাগের প্রভাষক জান্নাতুল কেয়া সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান।
পরে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বরে কবি নুরুল হুদা মঞ্চে আইন বিভাগের ১ম ব্যাচ থেকে ১১তম ব্যাচের শিক্ষার্থীরা সবাই মিলিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শেষ করা ১ম ও ২য় ব্যাচের ছাত্র-ছাত্রী সহ অন্যান্য ব্যাচের ছাত্র-ছাত্রীরা তাদের অনুভূতি প্রকাশ ও পরস্পর পরস্পরের সাথে কুশল বিনিময় করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রি ইউনিয়ন শেষ হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।