মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিবেটিং সোসাইটি গঠিত

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তিঃ মঙ্গলবার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গঠিত হয়েছে কেন্দ্রীয় ডিবেটিং সোসাইটি। বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর আবদুল হামিদকে প্রধান উপদেষ্টা করে, ইংরেজি বিভাগের শিক্ষিকা মিথিলা আফরিনকে প্রধান সমন্বয়কারী করে গঠিত এই ডিবেটিং সোসাইটির অন্যান্য সদস্যরা হলেন- লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ নাজিম উদ্দিন সিদ্দিকী, হসপিটালিটি এন্ড ট্যুরিজম বিভাগের প্রভাষক ইফতেখার উদ্দিন ফয়সাল, আইন বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অননদিপ বড়ুয়া, বাণিজ্য বিভাগের প্রভাষক মোঃ তাওসিফ আহমদ। ইংরেজি বিভাগের প্রভাষক মিথিলা আফরিন বলেন, এই সোসাইটির উদ্দেশ্য আমাদের শিক্ষার্থীদের বিতর্কে উৎসাহিত করা। সোসাইটির লক্ষ্য পেশাদার বিতার্কিক তৈরি ছাড়াও এই বিষয়ে যাদের আগ্রহ আছে তাদের অনুপ্রাণিত করা এবং সৃজনশীলতার বিকাশে সহায়তা করা। প্রথমে এই সংগঠনটি শুধুমাত্র সিবিআইইউ শিক্ষার্থীদের নিয়ে গঠিত হলেও পরবর্তীতে এর কার্যক্রম সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ার আশ্বাস প্রকাশ করেন তিনি। সিবিআইইউ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় বির্তক প্রতিযোগিতার আয়োজন ছাড়াও এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আশা ব্যক্ত করনে তিনি।

শেয়ার করুন