মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব

শেয়ার করুন

 


কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গানে গানে বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে। বাসন্তি রঙের শাড়ি আর খোঁপায় ফুলের মালা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে গান পরিবেশন করেন।
সোমবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব পালন করা হয়।

অনুষ্ঠানে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম মজুমদার, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ.এস.এম. সাইফুর রহমান, ট্রাস্ট্রি বোর্ডের সদস্য আবদুস সবুর, সিএসই বিভাগ প্রধান ফাহমিদা আক্তার, ইংরেজী বিভাগ প্রধান খোরশেদ আলম, আইন বিভাগ প্রধান নায়ীম আলিমুল হায়দার, জনগংযোগ কর্মকর্তা কুতুব উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

বিবিএ বিভাগের শিক্ষার্থী মিলির প্রানবন্ত পরিচালনায় উৎসবে গান পরিবেশন করেন আইন বিভাগের শিউলি, পিয়াল, প্রিয়াংকা, সিএসই বিভাগের বাপ্পি, হসপিটালিটি এন্ড ট্যুরিজম বিভাগের রাসেল এবং কবিতা আবৃত্তি করেন আইন বিভাগের নাঈমা নোহা ও তিলক।

শেয়ার করুন