২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

২ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা, ৩ অক্টোবর রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ

কক্সবাজার আসছেন যুবলীগের চেয়ারম্যান-সম্পাদক

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দিতে ও রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে আগামী ২ অক্টোবর কক্সবাজার আসছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। নেতৃবৃন্দ ২ অক্টোবর সোমবার সকালে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছে বিকাল তিনটায় হোটেল সী-প্যালেস হল রুমে আয়োজিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় যোগদান করবেন। উক্ত প্রতিনিধি সভায় কক্সবাজার জেলার সকল নেতৃবৃন্দ এবং জেলার আওতাধিন সকল উপজেলা, শহর, পৌরসভা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন কক্সবাজার জেলা যুবলীগ সভাপতি মোঃ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী। পরদিন ৩ অক্টোবর যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী’র নেতৃত্বে যুবলীগ নেতৃবৃন্দ রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। কক্সবাজার জেলা যুবলীগ দপ্তর সম্পাদক নীতিশ বড়ুয়া প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।