১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

আবারও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ মার্চ তাঁর এই সম্ভাব্য সফরসূচীর পুরো সময়টা ১০ পদাতিক ডিভিশন অর্থাৎ রামু সেনানিবাসে কাটাবেন বলে প্রাথমিক তথ্যে নিশ্চিত হওয়া গেছে। সেখানে সেনা সদস্যদের বিশেষ দরবারে অংশ গ্রহনসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপনের কথা রয়েছে তাঁর। এদিকে রোববার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেনও প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তবে এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর সফরসূচীর চুড়ান্ত প্রজ্ঞাপন জেলা প্রশাসনের কাছে না পৌঁছানোর কারনে বিস্তারিত কিছুই বলতে পারননি জেলা প্রশাসক। এদিকে দলীয় সভানেত্রীর আগমনের খবরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে অন্যরকম এক উৎসব দেখা দিয়েছে। সকলেই অপেক্ষায় উদগ্রীভ প্রিয় নেত্রীকে ফুলেল অভিবাদন জানানোর জন্য। যদিও এখনো পর্যন্ত ২ মার্চের সফরে রামু সেনানিবাসের বাইরে জেলা সদর কিংবা রামুতে রাজনৈতিক কোন কর্মসূচী থাকবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান জানান, দলীয় হাই কমান্ড ও বিশ্বস্থ কয়েকটি সূত্র থেকে প্রধানমন্ত্রীর কক্সবাজার আগমনের খবর তিনি জেনেছেন। এ নিয়ে সব ধরনের প্রস্তুতিও নেয়া হচ্ছে। মুজিব চেয়ারম্যান বলেন, “বঙ্গবন্ধু কন্যা কক্সবাজারের মানুষকে খুববেশী ভালবাসেন বলেই বারবার এখানে ছুটে আসেন”। “তাঁকে কখনো আহবান কিংবা অনুরোধ জানাতে হয়না, মন চাইলে নিজে থেকেই তিনি চলে আসেন এই সমুদ্র নগরীতে”। “এ জন্যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সবসময় কৃতজ্ঞ, আশা করি জননেত্রীর এই সফর কক্সবাজার জেলাজুড়ে চলমান সবগুলো উন্নয়ন প্রকল্প আরো একধাপ এগিয়ে যাবে”। প্রসঙ্গত: বর্তমান সরকারের মেয়াদে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। এর আগে বিগত সরকারের আমলে পরপর ৫ বার কক্সবাজার এসেছেন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা। সব মিলিয়ে এটি হবে তাঁর সপ্তমবার কক্সবাজার সফর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।