মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

কক্সবাজার আসছেন চিত্রনায়িকা মীম

শেয়ার করুন

লাক্স তারকা ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম আগামীকাল (৩১ মার্চ) কক্সবাজার যাচ্ছেন। তবে অবকাশ যাপনের জন্য নয়। সৈকত নাসিরের নির্মিতব্য ‘পাষাণ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতেই সেখানে যাচ্ছেন বলে রাইজিংবিডিকে জানান মিম।

এ প্রসঙ্গে মিম বলেন, “আগামীকাল থেকে কক্সবাজারে ‘পাষাণ’ সিনেমার গানের শুটিং শুরু হবে। দুটি গানের শুটিং বাকি আছে। এ গান দুটি থাইল্যান্ডে করার কথা ছিল, কিন্তু ভিসা জটিলতায় দেশেই করা হচ্ছে। এ গান দুটির শুটিং শেষ হলে পুরো সিনেমার শুটিং শেষ হবে।”
‘পাষাণ’ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার ওম। এ দুজন ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করছেন- বিপাশা কবির, মিশা সওদাগর, শিমুল খানসহ অনেকে। ভিজ্যুলাইজার প্রযোজিত ‘পাষাণ’ সিনেমার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

এছাড়া মিম ‘দুলাভাই জিন্দাবাদ’ শিরোনামের সিনেমার শুটিং করছেন। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এ সিনেমায় ডিপজল-মৌসুমী জুটিকেও দেখা যাবে। তাছাড়া তারেক শিকদারের নির্মিতব্য ‘দাগ’সিনেমা কাজ করছেন মিম। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি।

শেয়ার করুন