৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজার অাবাসিক হোটেলে বৃদ্ধের মৃত্যু

মৃত্যু

কক্সবাজার শহরের এন্ডারসন রোড়স্থ নুরুল হুদার মালিকানাধীন নূর-এ-ছখিনা নামক আবাসিক হোটেলের নীচ তলার ১১৪ নং রুমে ছালেহ আহমদ (৫০) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩০ নভেম্বর বুধবার দুপুরে আবাসিক হোটেলের নীচ তলায় । ঘটনার সংবাদ পেয়ে কক্সবাজার মড়েল থানার অফিসার ইনচার্জ মো:আসলামের নেতৃর্ত্ব একদল পুলিশ হোটেলের নীচ তলার ১১৪ নং রুমের দরজার তলা ভেঙ্গে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। নিহত বৃদ্ধা পেকুয়া উপজেলার টইঠং সোনাইছড়ি রমিতা পাড়ার মৃত গোলাম কাদেরের পুত্র বলে হোটেল রেজিষ্টারে উল্লেখ রয়েছে।
হোটেলের ম্যানেজার হাকিম মিয়া জানান, নিহত বৃদ্ধা ছালেহ আহমদ (৫০) গত ২৯ নভেম্বের মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের সময় হোটেলের নীচ তলার ১১৪ নং রুম ভাড়া নেন। পরদিন ৩০ নভেম্বর বুধবার সকাল ১১ ঘটিকার সময় রুমের দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করলে তার কোন ছাড়া শব্দ না পেয়ে তাৎক্ষণিক কক্সবাজার মড়েল থানাকে অবহিত করলে মড়েল থানার একদল পুলিশ রুমের দরজার তালা ভেঙ্গে খাটের শোয়া অবস্থাায় নিহত বৃদ্ধা ছালেহ আহমদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। তবে হোটেল কর্তৃপক্ষ তার মৃত্যুর সুনিদিষ্ট কোন তথ্য দিতে পারেনি।
মড়েল থানার অফিসার ইনচার্জ মো:আসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। ময়না তদন্ত রির্পোট পেলেই কিভাবে তার মৃত্যু হয়েছে তা সঠিক করে বলা যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।