৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজার অচলের হুঁশিয়ারি জেলা বিএনপির

Salah Uddin Ahmed 2.psd

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে অবিলম্বে ছেড়ে না দিলে কঠোর হুঁশিয়ারী দিয়েছেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদীয় দলের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।
বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে তিনি বলেছেন, গত ১০ মার্চ মঙ্গলবার রাত থেকে সালাহ উদ্দিন আহমদকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছেনা। এ বিষয়ে তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ সাধারণ ডায়েরী করতে গেলে সংশ্লিষ্ট থানা তা গ্রহণ করেনি। এতে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে।
তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, সালাহ উদ্দিনকে আগামী ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির অথবা তার পরিবারে হস্তান্তর করা না হলে কক্সবাজারের ৩০ লাখ মানুষ নিয়ে রাজপথ অবরোধসহ কঠিন কর্মসুচি ঘোষণা দেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।