২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

কক্সবাজারে ৯ম থানা হিসাবে ‘ঈদগাঁও থানা’ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজার জেলার নবম থানা হিসাবে ‘ঈদগাঁও থানা’ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। এ নিয়ে নবগঠিত ঈদগাঁও থানায় রূপান্তরের মাধ্যমে কক্সবাজার জেলায় পুলিশী থানার সংখ্যা হবে মোট ৯টি এবং ঈদগাঁও থানা হবে দেশের ৬৫১ তম পুলিশি থানা।

বুধবার (২০ জানুয়ারী) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঈদগাঁও থানার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এই ঈদগাঁও থানা কক্সবাজার সদর উপজেলার ৫ টি ইউনিয়ন নিয়ে স্থাপিত করা হয়েছে। ৫টি ইউনিয়ন গুলো হলো যথাক্রমে জালালাবাদ, ইসলামাবাদ, ঈদগাঁও, ইসলামপুর ও পোকখালী ইউনিয়ন। এজন্য প্রশাসনিকভাবে ওসি সহ একটি পূর্ণাঙ্গ থানার অন্যান্য সকল জনবল পদায়ন করা হয়েছে। ২০১৯ সালের ১৯ অক্টোবর প্রশাসনিক পূণর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি (নিকার) এর সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী গেজেট প্রকাশ করে ঈদগাঁও থানা গঠন করা হয়।

থানা উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ, আইজিপি ড. বেনজীর আহমেদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার), কউক চেয়ারম্যান লে.কর্নেল (অব:) ফোরকান আহমদ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সদর উপজেলার ইউএনও সুরাইয়া আক্তার সুইটি প্রমুখ।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাস স্টেশনের একটু উত্তরে ইসলামাবাদ ইউনিয়নের তেতুলতলী’র বর্তমান তদন্ত কেন্দ্রকে থানায় রূপান্তর করা হয়েছে। আগে কক্সবাজার সদর মডেল থানার অধীনে ছিলো ঈদগাঁও তদন্ত কেন্দ্র। পুরাতন তদন্ত কেন্দ্রকে থানা হিসাবে উদ্বোধনের জন্য বর্ণাঢ্য সাজে সাজানো হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।