১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজারে ৮ হাজার পিছ ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারে অভিযান চালিয়ে ৮ হাজার পিছ ইয়াবাসহ এক রোহিঙ্গা ইয়াবাকারবারীকে আটক করেছে র‍্যাব-১৫।

আটককৃত ইয়াবা কারবারি হলো টেকনাফ উপজেলার ২৬ নম্বর লেদা রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের, এফ ব্লকের, ১৩৮ নম্বর শেডের আবু তাহেরের পুত্র দীল মোহাম্মদ (২৫)।

শুক্রবার (২৯ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে টেকনাফের রঙ্গিখালী গ্রামের মঈনুদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে কক্সবাজার-টেকনাফ সড়কের উপর এ অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, টেকনাফের রঙ্গিখালী গ্রামের মঈনুদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে কক্সবাজার-টেকনাফ সড়কের উপর র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালানোর সময় র‍্যাব-১৫ এর সদস্যরা এক রোহিঙ্গা ইয়াবা কারবারিকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে, তার দেহ তল্লাশী করে র‍্যাব সদস্যরা ৮ হাজার পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করে।

আটক রোহিঙ্গা ইয়াবাকারবারীকে টেকনাফ মডেল থানায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য উদ্ধার করা ইয়াবা টেবলেট সহ সোপর্দ করা হয়েছে। আটককৃত ইয়াবাকারবারী দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্ত এলাকা থেকে ইয়াবা টেবলেট এনে সারাদেশে বেচাবিক্রি করত বলে র‍্যাব-১৫ এর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ধৃত ইয়াবাকারবারী দীল মোহাম্মদ’কে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(গ) ধারায় উখিয়া থানায় একটি মামলা দায়ের করে তাকে আদালতে চালান দেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে থানা সুত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।