১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজারে ৮ তলা থেকে লাফ দিল যুবক, আত্মহত্যা না হত্যা রয়েছে গুঞ্জন

টাঙ্গাইল থেকে কক্সবাজার বেড়াতে এসে আবাসিক হোটেলের ৮তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক।

তার নাম বাবু শেখ (২০)। তার বাড়ি টাঙ্গাইল শহরের ১৪ নাম্বার ওয়ার্ড এলাকায়।

তার মরদেহ বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা নয়, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

নিহত বাবু শেখ লেখাপড়ার পাশাপাশি রঙ মিস্ত্রি বাবার সাথে কাজ করতেন।

নিহতের নিকটাত্মীয় ও লাশ নিয়ে হাসপাতালে আসা প্রান্ত জানান, তারা গত ১৫ নভেম্বর ৫২ জনের একটি দল বাস ভাড়া করে টাঙ্গাইল থেকে সমুদ্র শহর কক্সবাজার বেড়াতে আসেন। তারা সকলেই শহরের কলাতলী সুগন্ধা পয়েন্টের আবাসিক হোটেল ‘ক্ল্যাসিক সী রিসোর্ট’ এ উঠেন।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল ফিরে যাওয়ার কথা ছিল।

তিনি জানান, যেহেতু তারা আজ রাতেই চলে যাবেন তাই দুপুরেই হোটেলের রুম ছেড়ে দেয়া হয়েছিল। শুধু একটি রুমে তাদের ব্যাগ ব্যাগেজ ছিল।

বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ বাবু শেখ (২০) হোটেলের ৮তলায় ছাদের র‌্যালিং থেকে লাফ দেয়। পরে তাকে দ্রুত হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, তারা ওই যুবককে মৃত অবস্থায় পেয়েছেন।

ওই চিকিৎসক জানান, ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে লাশ দেখে মনে হয়েছে, ৮তলা থেকে একজন মানুষের শরীরে যে পরিমাণ আঘাত থাকার কথা তার কিছুই ছিলনা লাশের শরীরে।

ধারণা করা হচ্ছে, লাফ দিয়ে আত্মহত্যা নয়, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

নিহত বাবু শেখের নিকটাত্মীয় প্রান্ত জানান, কক্সবাজার বেড়াতে এসে কারো সাথে তার কোন ধরণের ঝগড়া হয়নি। মনোমালিন্যও ছিল না। সে ছিল শান্ত স্বভাবের ছেলে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।