২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

কক্সবাজারে ৮ উপজেলায় ২০ হাজার করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। সারাদেশের ন্যায় এরই অংশ হিসাবে কক্সবাজার জেলায় এ বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছে। কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার উত্তর ও দক্ষিণ বন বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।

এরই ধারায় বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কক্সবাজার সার্কিট হাউজে বন বিভাগের সহায়তায় একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

এই কর্মসূচীতে কক্সবাজারের ৮ উপজেলায় ২০ হাজার ৩২৫ টি করে মোট ১ লক্ষ ৬২ হাজার ৬০০ টি চারা বিতরণ ও রোপন করা হবে। অধ্য থেকে এই বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জেলা প্রশাসক সূত্রে জানা যায়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লা, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, উত্তর ও দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।