২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজারে ৭ মানব পাচারকারী গ্রেফতার

Coxsbazar-Kidnuf-recover-news
 কক্সবাজার জেলায় পুলিশ অভিযান চালিয়ে ৭ মানব পাচারকারীকে গ্রেফতার করেছে।

রোববার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।এর মধ্যে টেকনাফের শাহপরীরদ্বীপের কোনাপাড়া থেকে মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ ইউনুছ ওরফে মাইক ইউনুছকে (৩২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি ২০০৭ সালে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়াগামী ২০০ যাত্রীসহ ট্রলার ডুবির ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।

অন্যদিকে টেকনাফের সাবরাং থেকে মানব পাচারকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে টেকনাফ থানা পুলিশ।

এরা হলো টেকনাফের সাবরাং এলাকার দরবেশ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২০), মৃত হোসেন মিয়ার ছেলে মোহাম্মদ আমিন (৩৫), মৃত ইসহাক মিয়ার ছেলে মোহাম্মদ হাসান (৩২) ও নুর আহমদের ছেলে ছৈয়দ আহমদ (২৬)।

টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান খোন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, তারা পুলিশের তালিকাভুক্ত মানব পাচারকারী।  এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে উখিয়া থানা পুলিশ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে মৃত নজির আহমদের ছেলে মোহাম্মদ ইউনুছ (৩০) ও জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকা থেকে নুরুল ইসলাম ওরফে কালুর ছেলে সেলিম উদ্দিনকে (৩২) গ্রেফার করেছে পুলিশ।

উখিয়ার থানা পুলিশের পরিদর্শক (ওসি) জহিরুল ইসলাম খান জানান, এই দুজনের বিরুদ্ধে মানবপাচার আইনে একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।