মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

কক্সবাজারে ৬ রেস্তোরাঁকে ২০ লাখ টাকা জরিমানা

শেয়ার করুন

পর্যটক ও দূরপাল্লার যাত্রীদের উপলক্ষ্য করে চলা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া-লোহাগাড়া ও কক্সবাজার শহরের বেশ কয়েকটি আধুনিক রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর, ভেজাল ও নিম্নমানের খাবার পরিবেশন এবং ন্যায্যমূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে এসব প্রতিষ্ঠানে সোমবার দিনের পৃথক সময়ে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র্যাব -৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, বেশ কিছুদিন থেকে অভিযোগ পাওয়া যাচ্ছিল কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া, লোহাগাড়া ও শহরের এসব পর্যটক সেবাদানকারী খাবার প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল নিম্নদামের খাবার বেশিদামে পরিবেশন করা হচ্ছে।

এটি দেখতে র্যাব বেশ কিছুদিন থেকে গোপনে অভিযানে নামে। অভিযোগের সত্যতা পেয়ে সোমবার ভ্রাম্যমাণ আদালত নিয়ে র্যাব অভিযানে নামে।

অভিযানে চকরিয়ার ইনানী রিসোর্টকে ২ লাখ ৫০ হাজার, লোহাগাড়ার ফোর সিজন রেস্তোরাঁকে ২ লাখ ৫০ হাজার, চুনতির মিডওয়ে কিং বেকারিকে ৫০ হাজার, মিডওয়ে ইন রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

একইভাবে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও পরিবেশনের অভিযোগে কক্সবাজার শহরের মিস্টিবন বেকারিকে ৬ লাখ ও স্বাদ বেকারিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে র্যাব ফোর্সেস সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক এসব জরিমানা করা হয় বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

শেয়ার করুন