২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

কক্সবাজারে ৪০ কেজি জাটকা আটক

কক্সবাজারে ৪০ কেজি জাটকা ইলিশ আটক করা হয়েছে। ২৩ জানুয়ারী (সোমবার) সকাল ১১ টায় মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমান টীম শহরতলীর নুনিয়াছড়াস্হ বিএফডিসি মৎস্য অবতরনকেন্দ্র থেকে এসব জাটকা আটক করেন। জেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডঃ মঈন উদ্দীন আহমদের নেতৃত্বে কক্সবাজার মৎস্য অবতরনকেন্দ্র ব্যবস্হাপক শরীফুল ইসলাম, উখিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা একেএম শাহরিয়ার নজরুল ও মৎস্য অধিদপ্তরীয় বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন। জেলে-মৎস্যজীবি, মৎস্য ব্যবসায়ী ও ফিশিংবোট মালিকরা এসময় উপস্হিত ছিলেন। আটককৃত জাটকা ইলিশ মোটেল রোডের হাফেজিয়া তাজবীদুল কোরআন এতিমখানায় বিতরন করা হয়। উল্লেখ্য, ২৫ সেন্টিমিটার (প্রায় ১০ ইঞ্চি) দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশ “জাটকা” নামে পরিচিত। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাসব্যাপী সারাদেশে জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ রাখা মৎস্য সংরক্ষন অাইনে দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে জেলাব্যাপী জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।