১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কক্সবাজারে ৩৯ বিসিএস কর্মকর্তাদের আহবায়ক ডা. হাবিবুর রহমান রবিন, সদস্য সচিব ডা. এহেচান উল্লাহ সিকদার

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলায় কর্মরত ৩৯ তম বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সরকারি চাকরিতে যোগদানের ২ বছরপুর্তি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।  হোটেল সী-গালের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মোঃ মাহবুবুর রহমান।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহারিয়ার কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. মোমিনুর রহমান, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মোঃ মাহবুবুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার সদর ইউএইচএফপিও ডা. আলী এহসান বিজয়, চকরিয়া ইউএইচএফপিও ডা. মাহমুদুল হক, পেকুয়া ইউএইচএফপিও ডা. সাবের আহমেদ, মহেশখালী ইউএইচএফপিও ডা. মোঃ মাহফুজুল হক, রামু ইউএইচএফপিও ডা. নোবেল বড়ুয়া, উখিয়া ইউএইচএফপিও ডা. রনজন বড়ুয়া রাজন।
অনুষ্ঠানে ৩৯তম বিসিএস ক্যাডার কর্মকর্তাগণের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন ডা. এহেচান উল্লাহ সিকদার (উখিয়া রোগ নিয়ন্ত্রণ মেডিকেল অফিসার)।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডা. হাবিবুর রহমান রবিন এবং ডা. সুফিয়া আক্তার রুপা।
উপস্থিত অতিথিবৃন্দ কোভিড-১৯ মহামারির ভয়াল সময়ে ৩৯তম বিসিএস’র একঝাক নবীন সরকারি ক্যাডার কর্মকর্তাগণের আত্মনিবেদন, দক্ষতার ভুঁয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে চিকিৎসকদের জাতীয় সংগঠন বিএমএ’র কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ডা. মোঃ মাহবুবুর রহমান এর প্রস্তাবনা এবং আমন্ত্রিত অতিথি চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, কক্সবাজার সিভিল সার্জন, জেলা সদর হাসপাতাল’র তত্ত্বাবধায়ক এর সম্মতিতে কক্সবাজার জেলার ৩৯তম বিসিএস ক্যাডার কর্মকর্তাদের একটি আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। কমিটিতে যথাক্রমে- আহবায়ক ডা. হাবিবুর রহমান রবিন, যুগ্ন-আহবায়ক ডা. আলী নেওয়াজ চৌধুরি জিসান ও সদস্য সচিব ডা. এহেচান উল্লাহ সিকদার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।