মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

৪৮ঘন্টার মধ্যে দোকান বুঝিয়ে না দিলে ধর্মঘটের ঘোষণা

কক্সবাজারে ৩৫ বছরের পুরাতন ভাড়াটিয়াকে উচ্ছেদের অপচেষ্টা

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

দীর্ঘ ৩৫ বছরের সাতজন ভাড়াটিয়াকে নতুন নির্মিত মার্কেটে চুক্তিকৃত দোকানের দখল ৪৮ ঘন্টার মধ্যে বুঝিয়ে না দিলেকক্সবাজার শহরে ধর্মঘটের ঘোষণা দিয়ে অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে দোকান মালিক সমিতি ফেডারেশন।

রোববার বেলা ১২ টায় কক্সবাজার শহরের পৌরসভা মার্কেটে দোকান মালিক সমিতি ফেডারেশনের কার্যালয়ে আয়োজিত একসংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী মধুসূধন দেবনাথ বলেন, গত ১৯৮৭ সাল থেকে জনৈক এডভোকেট আব্দুলজলিলের কাছ থেকে তারা সাতজন ভাড়াটিয়া সালামীর ভিত্তিতে দোকান নেন। তারা মালিকের কাছে নিয়মিত ভাড়া পরিশোধব্যবসা করছিলেন। মূল মালিকের মৃত্যুর পর গত ২০১৯ সালে তার ছেলে কলিম উল্লাহ ‘জলিল টাওয়ার’ নামে নতুন মার্কেটনির্মাণের কথা বলে পুরাতন ভাড়াটিয়াদের সঙ্গে নতুন সালামী নির্ধারণ করে চুক্তি করেন। মার্কেটটির নির্মাণকাজ শেষ হলেওদীর্ঘ ৩ বছর ধরে মালিক ভাড়াটিয়াদের দোকান বুঝিয়ে না দিয়ে হয়রানি করে আসছেন।

এতে অভিযোগ করা হয়, মার্কেটটির মালিক পুরাতন ভাড়াটিয়াদের দোকান বুঝিয়ে না দিয়ে অন্য ব্যবসায়িদের কাছে বেশীসালামীতে ভাড়া দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে পুরাতন ভাড়াটিয়াদের মালিক হয়রানি করছেন।

এদিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে পুরাতন ভাড়াটিয়াদের কাছে চুক্তি মতে দোকান বুঝিয়ে না দিলে কক্সবাজার শহরের সবধরণেরব্যবসা প্রতিষ্ঠানে ধর্মঘটের মাধ্যমে অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দোকান মালিক সমিতি ফেডারেশন কক্সবাজার জেলাশাখার সভাপতি পৌর কাউন্সিলর মাহাবুবর রহমান।

প্রসঙ্গতঃ দাবি আদায়ে রোববার  জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়। আগামীকালসোমবার  জলিল টাওয়ারের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতেকক্সবাজার শহরে সবধরণের ব্যবসা প্রতিষ্ঠানে ধর্শঘটের ঘোষণা দেওয়া হবে।

শেয়ার করুন