৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কক্সবাজারে ২৩ জনের করোনা শনাক্ত, ভিন্ন জেলায় ৪

কক্সবাজারসময় ডেস্কঃ

বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২২৪ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। ২২৪ জনের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৯ জন। তারমধ্যে, কক্সবাজার জেলায় ২৩জন, বান্দরবান জেলায় ২জন, চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় ২ জন এবং আগে আক্রান্ত হওয়া ২জন পুরাতন রোগীর টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ এসেছে।

কক্সবাজারে পাওয়া ২৩ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৭ জন, উখিয়া উপজেলায় ১ জন, চকরিয়া উপজেলায় ১ জন, টেকনাফ উপজেলায় ১ জন, রামু উপজেলায় ১ জন এবং পেকুয়া উপজেলায় ২ জন করোনা রোগী সনাক্ত করা হয়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আজকের পাওয়া ২৩ জন সহ কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা মোট ৩৩৫০ জনে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট করা হয়েছে মোট ২৯৭২০ জনের।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।