২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

কক্সবাজারে ১৯ জনের করোনা শনাক্ত, রোহিঙ্গা ১

কক্সবাজারসময় ডেস্কঃ

কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বুধবার (১৫ জুলাই) ১৯৫ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। যার মধ্যে ২২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, নেগেটিভ এসেছে ১৭৩ জনের। ২২ জন শনাক্তদের মধ্যে কক্সবাজার জেলার বাসিন্দা রয়েছেন ১৯ জন, রোহিঙ্গা শরনার্থী ১ জন ও আগে ‘পজেটিভ’ হওয়া পুরাতন ২ জন করোনা রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট আবারো ‘পজেটিভ’ পাওয়া যায়।

শনাক্ত হওয়া কক্সবাজার ১৯ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৭ জন, রামু উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ১ জন, চকরিয়া উপজেলায় ১ জন, পেকুয়া উপজেলায় ২ জন, টেকনাফ উপজেলায় ২ জন, মহেশখালী উপজেলায় ৩ জন ও কুতুবদিয়া উপজেলায় ১ জন করোনা রোগী শনাক্ত করা হয়।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এসব তথ্য নিশ্চিত করেছেন।

এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা মোট ৩০৮০ জনে পৌঁছেছে। বুধবার ১৫ জুলাই পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা টেস্ট করা হয়েছে মোট ২২৫৭০ জনের।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।