২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

কক্সবাজারে ১৮ জনের করোনা শনাক্ত, রোহিঙ্গা ২

বিশেষ প্রতিবেদকঃ

শুক্রবার (৩১ জুলাই) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৫৮ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। ২৫৮ জনের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৪ জন। তারমধ্যে, কক্সবাজার জেলায় ১৮ জন, বান্দরবান জেলায় ১২জন, রোহিঙ্গা শরনার্থী ২ জন এবং আগে আক্রান্ত হওয়া ২জন পুরাতন রোগীর টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ এসেছে। বাকী ২২৪ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজারে পাওয়া ১৮ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১১ জন, উখিয়া উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ৩ জন এবং রামু উপজেলায় ২ জন করোনা রোগী সনাক্ত করা হয়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আজকের পাওয়া ১৮ জন সহ কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা মোট ৩৩৬৮ জনে পৌঁছেছে। শুক্রবার (৩১ জুলাই) পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট করা হয়েছে মোট ২৯৯৭৮ জনের।

কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) পর্যন্ত ৬১ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে, ৫৫ জন স্থানীয় নাগরিক ও ৬ জন রোহিঙ্গা শরনার্থী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।