১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কক্সবাজারে ১৬ জনের করোনা শনাক্ত, রোহিঙ্গা ৫

বিশেষ প্রতিবেদকঃ

সোমবার (২৭ জুলাই) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২১০ জনের স্যাম্পল টেস্টের মধ্যে কক্সবাজার জেলায় ১৬ জন, বান্দরবান জেলায় ২ জন ও রোহিঙ্গা শরনার্থী ৫ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। বাকী ২২৯ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।

কক্সবাজারে পাওয়া ১৬ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১১ জন, উখিয়া উপজেলায় ১ জন, চকরিয়া উপজেলায় ২ জন, মহেশখালী উপজেলায় ১ জন ও কুতুবদিয়া উপজেলায় ১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আজকের পাওয়া ১৬ জন সহ কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা মোট ৩২৮১ জনে পৌঁছেছে। সোমবার (২৭ জুলাই) পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট করা হয়েছে মোট ২৫৯১৬ জনের।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।