২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কক্সবাজারে ১৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা খারিজ

কক্সবাজারে কর্মরত ১৪ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা খারিজ করে দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অরুন পালের আদালত। বাদী ও বিবাদীদের মধ্যে স্থানীয়ভাবে মিমাংসা হওয়ায় সিনিয়র এ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার (বাদী) আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন জানান। রবিবার উভয় পক্ষের আইনজীবিদের বক্তব্য শুনে বিজ্ঞ হাকিম মামলাটি খারিজ করার আদেশ দেন। এর আগে শনিবার রাতে বিষয়টি মিমাংসাকল্পে বাদীর পক্ষে এ্যাডভোকেট আবদুর রহমান, বিশিষ্ট চিংড়ি ব্যবসায়ী হাজী জালাল ও বিবাদীদের পক্ষে জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচএম এরশাদ বাদীকে নিয়ে বৈঠকে বসেন। তারা জানান, উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলাটি দায়ের করা হয়েছিল।

জানা যায়, সম্প্রতি জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় বাদীর সহোদর জামাল খানের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশিত হয়েছে দাবী করে এ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার বাদী হয়ে একটি জাতীয় দৈনিকের সম্পাদক, কক্সবাজারে কর্মরত ১৩ সাংবাদিকসহ ১৪জনের বিরুদ্ধে ২০১৪সালে কক্সবাজার আদালতে মামলা (সিআর-১১৪৮/১৪) দায়ের করেন। বিবাদীপক্ষে মামলা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ফরিদুল আলম ও এ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।