২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

কক্সবাজারে ‘১৪ লাখ’ ইয়াবা ও ২ বস্তাভর্তি টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

শাহেদ মিজান:

চৌফলদন্ডী ব্রীজ এলাকা থেকে ১৪ লাখ ইয়াবাসহ আটক ইয়াবা মাফিয়াখ্যাত জহিরুল ইসলাম ফারুকের বাড়ি থেকে দুই বস্তা টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে ফারুকের নুনিয়ারছড়ার বাড়ি থেকে এসব টাকা উদ্ধার করেন পুলিশ। আটক জহিরুল ইসলাম ফারুকের দেয়া স্বীকারোক্তি মতো এই অভিযান চালানোর কথা জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।

তিনি জানান, ১৪ লাখ ইয়াবাসহ আটক হওয়ার জহিরুল ইসলাম ফারুককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বাড়িতে বিপুল রাখার কথা স্বীকার করেন তিনি। তার দেয়া তথ্য মতে, অভিযান চালিয়ে তার বাড়ি থেকে দুটি বস্তাভর্তি টাকা উদ্ধার করা হয়। গণনা করে দুই বস্তায় এক কোটি ৭০ লাখ ৬৩ হাজার টাকা পাওয়া গেছে।

ইয়াবা এবং টাকা উদ্ধারের ঘটনায় আটক এবং চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানা পুলিশ সুপার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।