মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজারে ১৪ জনের করোনা শনাক্ত, রোহিঙ্গা ১

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ

মঙ্গলবার (২৮ জুলাই) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৪৫ জনের স্যাম্পল টেস্টের মধ্যে কক্সবাজার জেলায় ১৪ জন, বান্দরবান জেলায় ৫ জন, চট্টগ্রামের বাশঁখালীতে ১ জন, রোহিঙ্গা শরনার্থী ১ জন এবং আগে আক্রান্ত হওয়া ১ জন পুরাতন রোগীর টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ এসেছে।

কক্সবাজারে পাওয়া ১৪ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৮ জন, উখিয়া উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ২ জন ও টেকনাফ উপজেলায় ২ করোনা রোগী সনাক্ত করা হয়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আজকের পাওয়া ১৪ জন সহ কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা মোট ৩৩০১ জনে পৌঁছেছে। মঙ্গলবার (২৮ জুলাই) পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট করা হয়েছে মোট ২৬১৬১ জনের।

কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার (২৭ জুলাই) পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে, ৫৩ জন স্থানীয় নাগরিক ও ৬ জন রোহিঙ্গা শরনার্থী।

শেয়ার করুন