৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজারে ১২২ জনের করোনা টেস্টে ৬ জন পজিটিভ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে সোমবার ২৭ এপ্রিল ১২২ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৬ জন পজেটিভ পাওয়া গেছে। বাকী১১৬ জনের সব রিপোর্টই ‘নেগেটিভ’ পাওয়া গেছে।

বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া  নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার আইইডিসিআর থেকে আনুষ্ঠানিকভাবে এই টেস্টের সমন্বিত ফলাফল ঘোষনা করা হবে।

এনিয়ে কক্সবাজারে মোট ২০ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হলো।

সোমবার আক্রান্তের মধ্যে রামু ২ জন, উখিয়া ১জন, মহেশখালী ১ জন, চকরিয়া ১ জন ও নাইক্ষ্যংছড়ির ১ জন রোগী রয়েছে।

সোমবার পর্যন্ত কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ২০ জন। তারমধ্যে মহেশখালীতে ৯ জন, টেকনাফে ৪ জন, সদর উপজেলায় ২ জন এবং চকরিয়াতে ২জন, রামুতে ২ জন, উখিয়াতে ১ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।