১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

কক্সবাজারে ১২টি স্বর্ণের বার ও নগদ টাকাসহ আটক ২

কক্সবাজারে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১২টি স্বর্ণের বার ও নগদ ১লাখ ২০ হাজার টাকা সহ ২ জনকে আটক করেছে। ১৩ মে গতকাল দুপুরে রামুর রাবার বাগান এলাকায় পুলিশ এ আটক অভিযান চালায়। এ সময় স্বর্ণ চোরাচালানকারির ব্যবহারিত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল দুপুরে কক্সবাজার ডিবি পুলিশের নিয়মিত একটি টিম রামুর রাবার বাগান এলাকায় চেকপোষ্ট বসায়। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া চট্রগ্রামমুখী একটি মাইক্রোবাস থামিয়ে (যাহার নং চট্রমেট্রো চ-১১-৬২০২) তল্লাশি চালায়। পরে গাড়িতে থাকা দুই যাত্রীর হাত ব্যাগ তল্লাশি করলে সেখান থেকে ১২টি স্বর্ণের বার ও নগদ ১লাখ ২০ হাজার টাকা উদ্ধার হয়। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করে পুলিশ এবং তাদের ব্যবহারিত গাড়িটি জব্দ করে। আটককৃতরা হলেন, চট্রগ্রামের সদরঘাট এলাকার মোঃ ইউনুচ এর পুত্র সাইফুল্লাহ(৪২) ও নাসিরাবাদ এলাকার তামিম দুলাল এর পুত্র রশিদ আহমদ(৫০)।
ডিবি পুলিশের অফিসার ইনর্চাজ দেওয়ান আবুল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।