২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩ | ৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজারে ১০ কোটি টাকার মাদক ধ্বংস

im drug

কক্সবাজারে ১০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টায় হিলডাউন সার্কিট হাউস প্রাঙ্গনে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, পুলিশ প্রশাসন ও কোষ্টগার্ড কর্তৃক বিগত ছয় মাসে বিভিন্ন স্থান থেকে জব্দকৃত ও আদালত কর্তৃক মামলা নিস্পত্তিকৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এ সময় ধ্বংস করা হয়। এর মধ্যে রয়েছে ইয়াবা দুই লক্ষ পঁচাত্তর হাজার দুইশত নয় পিস, বিলাতী মদ ১৫৬ বোতল, চোলাইমদ ১০ লিটার, গাঁজা ১৮৮০ কেজি, হেরোইন ৪০০ মি: গ্রাম ও ফেনসিডিল ১০৫ বোতল। জেলা প্রাশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সুপার চৌধুরী ইমরুল হাসান, কক্সবাজার অঞ্চলের সহকারী পরিচালক হুমায়ুন কবির খন্দকার, টেকনাফ সার্কেলের পরিদর্শক মোঃ ইব্রাহীম খান, সদর সার্কেলের পরিদর্শক ইদ্রীস আলী, কোষ্টগার্ড কক্সবাজার ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম এ নেওয়াজ ও সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক দশ কোটি টাকা হবে বলে মাদকদব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।