২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজারে হোটেল শৈবাল রক্ষার দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারে হোটেল শৈবাল রক্ষার দাবিতে ‘পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের ব্যানারে মানবন্ধন করেছেন বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে হোটেল শৈবাল রক্ষার দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় কক্সবাজার সোসাইটি, বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ ও শৈবাল আন্দোলন।
ইঞ্জিনিয়ার কানন পালের সভাপতিত্বে, পরিকল্পিত কক্সবাজারের সমন্বয়ক আবদুল আলীম নোবেলের সমন্বয়ে ও তেল-গ্যাস-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিমের সঞ্চালনায় আয়োজিত উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুজনের জেলা সভাপতি প্রফেসর আবদুল বারী, প্রবীণ সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, সাংবাদিক শামসুল হক শারেক, সেক্টরস কমান্ডার ফোরাম-৭১ এর নেতা সোলতান মাহমুদ, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দীন, সাংবাদিক এম.আর মাহবুব, দীপক শর্মা দীপু, আমানুল হক বাবুল, এইচএম নজরুল ইসলাম, শিক্ষক নেতা তাহমিদুলু মুনতাসির, যুবনেতা নাজিম উদ্দীন, কমিউনিস্টপার্টির নেতা অনিল দত্ত, এড. আহছান উল্লাহ, আজিজ রাসেল। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সরওয়ার আজম মানিক, এড. মো. জুনাইদ, চঞ্চল দাশ গুপ্ত, মাহবুবুর রহমান, প্রিন্সিপাল শাহাদাত হোসেন আল কাদেরী, মো. ইউনুছ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদর উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন, সিয়াম মাহমুদ সোহেল, জুয়েল দে, কণ্ঠশিল্পী মোরশেদ, আয়াছ মাহমুদ রনি, ইসা রুহুল্লাহ রাহুল, মো. সোহেল, রাসেদুল আরাফাত, ইন্সট্রাক্টর নূরুল আমিন, মিনহাজ চৌধুরী, রুবেল হোসেন, দিদারুল আলম দিদার, মাহফুজুর রহমান, মিজানুর রহমান মিজান প্রমুখ।
সভায় বক্তরা বলেন হোটেল শৈবাল কক্সবাজারের পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ সম্পদ। একই সাথে এই সরকারি হোটেল ও তার নয়নাভিরাম পরিবেশ কক্সবাজারের গুরুত্বপূর্ণ ঐহিত্য। এই মহা মূল্যবান সম্পদটি নামমাত্র মূল্যের বিনিময়ে কোনো পাবলিক-প্রাইভেট পার্টনারশীপের হাতে তোলে দেয়া যাবে না। যদি তা করা হয় তাহলে এটা কক্সবাজারের মানুষ নেবে না। যেকোনো ভাই এই অপচেষ্টাকে প্রতিহত করবে কক্সবাজারের মানুষ। ।
বক্তারা আরো বলেন, আনুমানিক পাঁচ হাজার কোটি টাকা সম্পাদক শৈবাল হোটেলকে মাত্রা ৬০ কোটি টাকায় লিজ দেয়া কোনো ভাবেই মেনে নেয়া যাবে না। অত্যন্ত গোপনে এই প্রক্রিয়া সম্পন্ন করেছে কিছু দুর্নীতিবাজ আমলা। এটা মানুষ জেনে গেছে। শুধু শৈবাল হোটেল নয়; কক্সবাজারের আরো মূল্যবান ও গুরুত্বপূর্ণ সম্পদ লুট হয়ে যাচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। কক্সবাজারবাসী তা আ হতে দেবে না।
প্রসঙ্গত, কক্সবাজারের পর্যটন শিল্পের প্রধান আকর্ষণ পাঁচ হাজার কোটি টাকার সম্পদ শৈবাল হোটেলটি মাত্র ৬০ কোটি টাকায় ওরিয়ন গ্রুপ নামে এক বিতর্কিত কোম্পানিকে লিজ দেয়া হয়েছে। এছাড়াও ডায়বেটিক হাসপাতাল, শিশু একাডেমি, শিল্পকলা একাডেমিসহ আরো বেশ গুরুত্বপূর্ণ সম্পদ অসাধু প্রক্রিয়ায় হাতছাড়া হতে যাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।