৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কক্সবাজারে সড়ক দূর্ঘটনারোধে মোবাইল কোর্ট

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে সড়ক দূর্ঘটনা হ্রাসকল্পে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত শনিবার  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা নির্বাহী  ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার সার্কেলে মোটরযান পরিদর্শক আরিফুল ইসলাম অন্যান্যরা উপস্হিত ছিলেন।
অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন,মোবাইল কোর্ট পরিচালনাকালে ওভারস্পীড নিয়ন্ত্রণ, ফিটনেস ও রুট পারমিটবিহীন গাড়ী চলাচল বন্ধ, মহাসড়কে নসিমন, করিমনসহ অবৈধ থ্রী-হুইলার বন্ধ, আন্তঃজেলা রুটে ভাড়া বেশী আদায় বন্ধে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান ও জরিমানার আওতায় আনা হয়। অভিযানে ২ টি মামলা ও ৫২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এতে জেলা প্রশাসন, বিআরটিএ, পুলিশ, র্যাব, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ সহযোগিতা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।