১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১৫

কক্সবাজার সদরের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন।

রোববার (১১ অক্টোবর) ভোর ৬ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামাবাদ হাসেরিদঘী এলাকায় বিদ্যুৎ এর খুঁটির সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।

জানাযায়, নীলাচল পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৪: ২৯৩৭) নামের কক্সবাজারমুখী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে বর্নিত স্থানে মহাসড়কের পাশ্বর্স্থ বিদ্যুৎ এর খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং ১৫ জন যাত্রী আহত হয়েছ। বাসটি নোয়াখালী থেকে কক্সবাজার আসছিল।

ঈদগাও তদন্ত কেন্দ্রর পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। আহতদের অনেকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আবদুল হালিম সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও প্রায় ১৫ জন আহত হয়েছেন বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।