মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপনের কার্যক্রম শুরু করেছে বিদ্যূৎ উন্নয়ন বোর্ড

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ

সিস্টেম লস ও বিদ্যূৎ সাশ্রয়ীর লক্ষ্যে কক্সবাজার পৌর এলাকার গ্রাহকদেরকে প্রি-পেইড মিটারের সুবিধা প্রদানের লক্ষ্যে প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম শুরু করেছে বিদ্যূৎ উন্নয়ন বোর্ড।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কক্সবাজার শহরের বায়তুর রিদুয়ান জামে মসজিদ, পশ্চিম কুতুবদিয়া পাড়ায় প্রথম প্রি-পেইড গ্রাহক হিসেবে প্রি-পেইড মিটার স্থাপনের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয় ।

কক্সবাজার পৌর এলাকার সকল গ্রাহকগণকে প্রি-পেইড মিটারের আওতাভুক্ত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বিদ্যূৎ উন্নয়ন বোর্ড কক্সবাজার কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গনি।

তিনি বলেন, স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপনের ফলে গ্রাহকের ভোগান্তি কমবে এবং বাড়তি বিলের ঝামেলা থাকবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান-করোনা কালীন সময়ে আমাদের বিদ্যুৎ কর্মীরা (মিটার রিডার) অনেকেই সঠিকভাবে মিটার দেখতে পারে নাই।দেশ যখন লকডাউনে পড়ে যায়, তখন আমরা গ্রাহকের বাসায় গিয়ে মিটার দেখা জন্য অসুবিধার মধ্যে পড়ে যাই। সেই কারণে কয়েক জায়গায় গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা হয়েছিল। অনেকে বলাবলি শুরু করে দিয়েছে বিদ্যুৎ অফিস এখন ভুতুড়ে বিল দেয়, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আগামীতে যেন এই সমস্যা আর না হয় সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী,ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সিদ্ধান্তে সকলকে প্রিপেইড মিটারের আওতাধীন নিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।আশা করছি দ্রুত সময়ের মধ্যে কক্সবাজারও আওতাভুক্ত হবে।

শেয়ার করুন