১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩ | ১৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজারে সেরা রেমিটেন্স প্রেরণকারীর সম্মাননা পেলেন ৫ প্রবাসী


২০১৬ সালে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে সেরা রেমিটেন্স প্রেরণকারী সম্মাননা পেলেন পাঁচ প্রবাসী। প্রতিবছরের মতো এই বছরও সেরা রেমিটেন্স প্রেরণকারীদের সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। গতকাল এ অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্বজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে ২০১৬ সালের কক্সবাজার জেলায় ৫জন প্রবাসী সেরা রেমিটেন্স প্রেরণকারী নির্বাচিত হয়েছেন। পাঁচজনের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন কক্সবাজার পৌরসভার তারাবনিয়ারছড়া এলাকার শাফায়েতুল আলম। আরব আমিরাত থেকে পাঠানো এই প্রবাসীর রেমিটেন্সের পরিমাণ ১ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৭৬৩ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হলেন চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা এলাকার মোহাম্মদ শহীদুল ইসলাম। দুবাই থেকে তার পাঠানো রেমিটেন্সের পরিমাণ ৮৪ লাখ টাকা। তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হলেন, কক্সবাজার শহরের বদরমোকাম এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসাইন। সৌদি আরব থেকে তার পাঠানো রেমিটেন্সের পরিমাণ ৭০ লাখ টাকা। চতুর্থ সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হলেন রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার বাসিন্দা আবুল কায়সার। সৌদি আরব থেকে তার পাঠানো রেমিটেন্সের পরিমাণ ৬৮ লাখ ৩০ হাজার ৫০২ টাকা। পঞ্চম সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হলেন কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ারছড়ার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম। দুবাই থেকে তার পাঠানো রেমিটেন্সের পরিমাণ ৬৮ লাখ এক হাজার টাকা। সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসাবে এই পাঁচজনকে শ্রেষ্ঠ রেমিটেন্স প্রেরণকারী হিসাবে পুরস্কৃত করেছে জেলা প্রশাসন। অভিবাসন দিবসের তাদেরকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাদের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন তাদের স্বজনেরা।
জানা গেছে, অভিবাসন দিবসে বিদেশে মৃত্যু বরণকারী দু’জনকে মৃত্যু দাবি ও দুর্ঘটনায় আহত এক প্রবাসীকে ক্ষতিপূরণের অর্থ বিতরণ করা হয়েছে। মৃত্যুবরণকারীর দু’জনই ওমানে মারা যান। তাদেরকে ক্ষতিপূরণ বাবদ বাংলাদেশ সরকারের পক্ষে ৩লাখ টাকার চেক দেয়া হয়। এছাড়া সৌদিআরবে দুর্ঘটনায় আহত মো. ইউসুফকে ১ লাখ টাকার চেক দেয়া হয়।
অন্যদিকে ২০১৬ সালের পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ অর্জনকারী প্রবাসীদের সন্তানদের পুরস্কৃত করেছে জেলা প্রশাসন। এর মধ্যে পিএসসিতে জিপিএ ৫ অর্জনকারী ১৩ জনকে ১০ টাকা করে, জেএসসিতে জিপিএ ৫ অর্জনকারী ১৮জনকে ১৪ হাজার টাকা করে, এসএসসিতে জিপিএ ৫ অর্জনকারী ১৪জনকে ২১ হাজার টাকা এবং এইচএসসিতে জিপিএ ৫ অর্জনকারী ২জনকে ২৭ হাজার টাকার চেক দেয়া হয়।
এর আগে আন্তর্জাতিক অভিবাসন দিবসের এক বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন। র‌্যালীতে বিভিন্ন স্তরের বিপুল মানুষ অংশ নেন। পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষ্যে লোকজন সচেতন করতে নিরাপদ অভিবাসন, মানবপাচার, পাসপোর্ট, ভিসা প্রসেসিংসহ বিদেশ যাওয়ার যাবতীয় তথ্য নিয়ে তিনটি ‘তথ্যস্টল বসে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) ইপসা ও প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্যোগে এই তিনটি ‘তথ্যস্টল’ বসানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।