৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজারে সাগরে নিহত ৮ জেলে পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

সংবাদ বিজ্ঞপ্তি;

সাগরে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবির ঘটনায় নিহত কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ৮ জেলে পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলা শাখা।
জুমাবার (২৬ আগস্ট) বিকালে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান নিহত জেলে পরিবারের স্বজনদের হাতে নগদ ২০ হাজার করে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন,  কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য অলি উল্লাহ, কক্সবাজার সদর উপজেলা আমীর মৌলানা খুরশেদ আলম আনসারী, সেক্রেটারী মোস্তাক আহমদ, সাবেক চেয়ারম্যান মাষ্টার আবদুর রহিমসহ জামায়াত নেতৃবৃন্দ।
উল্লেখ্য-বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, হোসেন আহমদ, আজিজুল হক, মোহাম্মদ আবছার, সাইফুল ইসলাম ও মোহাম্মদ তৈয়ব। খুরশেদ আলম নামের এক জেলে এখনো নিখোঁজ রয়েছে। গত শনিবার ও রবিবার পৃথক সময়ে কোস্টগার্ড মহেশখালী চ্যানেল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।এর আগে শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিং ট্রলার।

নিখোঁজ ৮ জনের মধ্যে শনিবার বিকেলে তৈয়ব ও সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়। তারপর রবিবার পৃথক সময়ে আরও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, জামায়াত একটা গণমূখি সংগঠন। মানুষের দুর্ভোগ যেখানে সেখানে সাধ্যমত পাশে দাঁড়ানোর চেষ্টা করে। সাগরে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবিতে নিহত ৮ জেলে পরিবারের একমাত্র উপার্যনকারী মারা গেলে চরম দুর্ভোগ নেমে আসে। এতে সবার পরিবার খুব অসহায় হয়ে পড়ে। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।