মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

কক্সবাজারে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

শেয়ার করুন


বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় কক্সবাজারেও মানববন্ধন ও সমাবেশ করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন। সাগর-রুনি হত্যার বিচারে দীর্ঘসূত্রিতা, দৈনিক সমকালের সাংবাদিক শিমুল হত্যাকারিদের বিচার দাবি সহ সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে কেন্দ্রীয় সদস্য আয়াছুর রহমান ও মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আবদুল কুদ্দুস রানা, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল সহ সাংবাদিক নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা ডেইলি অবজারভার সম্পাদক সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। বক্তারা বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জানান।

শেয়ার করুন