মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

কক্সবাজারে শীতার্ত মানুষের পাশে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ

শেয়ার করুন

কক্সবাজার সময় ডেস্কঃ দেশের স্বনামধন্য অার্থিক প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ প্রতিবছরের ন্যায় এইবারও দেশের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করে মানসেবায় প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লেখ্য, এমটিবি’র চলমান বিভিন্ন সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য শাখার মত কক্সবাজার শাখাও অদ্য ২৩ জানুয়ারী ২০১৮ ইং কক্সবাজার সদর উপজেলার ইদগাঁ ইউনিয়নের গোমাতলী গ্রামের হতদরিদ্র লোকজন ও কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডস্থ মোস্তাক পাড়া গ্রামের হাজেরা তাহের এতিমখানার হতদরিদ্র শিক্ষার্থাদের মাঝে এমটিবি হেড অফিসের পক্ষ থেকে শাখা ব্যবস্থাপক জনাব এজহারুল হাবিব চৌধুরী এসব কম্বল বিতরন করেন। এসময় অন্যান্যদের মধ্যে শাখার ডেপুটি ব্যবস্থাপক জনাব শামসুদ্দিন, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ তানভির মোকাম্মল, জামাল উদ্দিন ও সুব্রত চাকমা সহ দুই এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গ এসময় এমটিবি’র বিভিন্ন মানবসেবামূলক সামাজিক কর্মকান্ডের ভূয়ষী প্রশংসা করেন। তারা বলেন, এই গ্রামের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবদি পর্যন্ত কক্সবাজারস্থ অার্থিক প্রতিষ্ঠানের মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-ই প্রথম এই গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। কম্বল বিতরন শেষে শাখা ব্যবস্থাপক উপস্থিত স্থানীয়দের উদ্দ্যেশ্যে বলেন, এমটিবি’র সম্মানীত পরিচালক মহোদয়গণ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী। দেশ ও সামাজিক উন্নয়মূলক বিভিন্ন কর্মকান্ডে যাদের অসংখ্য অবদান রয়েছে। যাদের উদ্দ্যেশ্য ব্যাংকিং সেবার পাশাপাশি হতদরিদ্রদের বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসার মধ্য দিয়ে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা। তিনি এলাকাবাসীকে আরও আশ্বস্থ করে বলেন যে, ভবিষ্যতে এমটিবি’র এধরনের মানবসেবামূলক কর্মকান্ডের সুযোগ হাতে আসলে এই এলাকাকে গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

শেয়ার করুন