১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩ | ২৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ

কক্সবাজারে যৌথ অভিযান : ৪৪ হাজার টাকা জরিমানা

download
কক্সবাজারে যৌথ অভিযানে ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসন ও কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগ রবিবার ভোর ৬ টা থেকে সকাল ১১টা পর্যন্ত সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে। এসময় পাহাড় কাটার দায়ে পরিবেশ আইনের আওতায় জনৈক সালামত উল্লাহকে ৩০ হাজার ও মোহম্মদ আজাদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় অবৈধ ডাম্পারের মালিক মো: আব্দুর রহিম এবং মো: কামালকে মোটরযান অধ্যাদেশের আওতায় যথাক্রমে সাড়ে ৪হাজার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহা ও কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোসেন অভিযানে নেতৃত্বদেন। ভ্রাম্যমান আদালত সহকারী সুমনদে ও কক্সবাজারস্থ ৩৩ আনসার ব্যাটালিয়ান সদস্যরা অভিযানে সহায়তা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।