৩০ জুলাই, ২০২৬ | ১৫ শ্রাবণ, ১৪৩৩ | ১৫ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

কক্সবাজারে যৌথ অভিযানে পাকা স্থাপনা ভেঙ্গে ৩ একর বনভূমি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে  পাহাড় কেটে অবৈধভাবে গড়ে তোলা পাকা স্থাপনা ভেঙে ৩ একর  বনভূমি উদ্ধার করেছে জেলা প্রশাসন ও বনবিভাগ। জেলা প্রশাসন, র‍্যাব, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর গত শনিবার ও রোববার পৃথক যৌথ অভিযান চালিয়ে পাহাড়ে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। অভিযানে নেতৃত্বে দেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকারিয়া।

দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা বলেন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জের ঝিলংজা মৌজার সরকারি রক্ষিত বন ভূমির লিংকরোড বিটের মোহরীপাড়া, কলাতলী বিটের চন্দ্রিমা এলাকা এবং কলাতলীর লাইটহাউজ পাড়ায় বনের জায়গায় পাহাড় কেটে দালান নির্মাণের তথ্য আসে।

বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সরোয়ার আলমের নির্দেশনায় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিতব্য পাকা দেওয়াল ও ঘর ভেঙে দেওয়া হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় পাহাড় দখল করে মাটি কাটার পর ঘর তৈরি করা লিংক রোড মুহুরীপাড়ার আহমেদ করিমসহ একাধিক জনের বিরুদ্ধে পৃথকভাবে মামলা হচ্ছে। এছাড়া গতকাল রোববার কলাতলীর লাইটহাউজ এলাকার বাঘঘোনা নামক স্থানে অবৈধভাবে  সরকারি ১নং খাস খতিয়ান  ভুক্ত পাহাড় কেটে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে ভূমি দখলের চেষ্টা প্রতিহত করে উচ্ছেদ করা হয়। এছাড়াও শহরের লারপাড়া ও পুলিশ লাইনের পিছনে পাহাড় কাটা স্থান পরিদর্শন করে পরিবেশ আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সরোয়ার আলম বলেন, কক্সবাজারে বনভূমি পরিমাণের বিপরীতে লোকবল কম। কিন্তু বনকে অবৈধভাবে ক্ষতবিক্ষত ও ভোগ করার লোকজন বেশি। দখলবাজ ও ক্ষমতাবানরা একীভূত হয়ে পাহাড় ও বন ধ্বংস করায় অনেক সময় অনেককিছু বনকর্মীদের অগোচরে থাকে। তবে যখনই কোনো পাহাড় কর্তন ও বনে পাকা দালান গড়ার তথ্য আসে তাৎক্ষণিক অভিযান চালানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।