৭ জুলাই, ২০২৬ | ২৩ আষাঢ়, ১৪৩৩ | ২১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজারে যৌথ অভিযানঃ জাল ও জাটকা জব্দ

 

 

কক্সবাজারে যৌথ অভিযানে নিষিদ্ধ জাল ও জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ৫ মার্চ (রবিবার) দুপুরে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে শহর সংলগ্ন সমুদ্রের নাজিরারটেক চ্যানেল ও বাঁকখালী নদী মোহনায় এ অভিযান পরিচালনা করে। এসময় পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আব্দুল আলীম জানান, সাগরে নিয়মিত টহল ও নজরদারীর সময় নাজিরারটেক চ্যানেল থেকে ৫০০০ মিটার কারেন্ট জাল ও চিকন ফাঁসের নিষিদ্ধ জাল জব্দ করেন মৎস্য অধিদপ্ততর ও কোস্টগার্ড’র যৌথ টীম। বাঁকখালী নদী মোহনা থেকে এসময় ৫০ কেজি জাটকা ইলিশও জব্দ করা হয়। বিকালে নুনিয়াছড়াস্হ বাঁকখালী নদীতীরে এসব জাল পুড়িয়ে নষ্ট করা হয় ও জব্দকৃত জাটকা স্হানীয় একটি এতিমখানায় বিতরন করা হয়। কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম এইচ কবির, জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি আবুল কালাম ও হুমায়ুন কবির প্রমূখ এসময় উপস্হিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।