মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

কক্সবাজারে যুবকের মরদেহ উদ্ধার

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন ইসলামাবাদ এলাকা থেকে দেলোয়ার হোসেন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ৯টার দিকে বাড়ির অদূর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার  একই এলাকার মৃত মো. সুলতানের ছেলে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানান, সকালে পার্শ্ববর্তী লোকজন বাড়ির অদূরে দেলোয়ারের লাশ দেখতে পায়। তারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত দেলোয়ারের স্ত্রী রুবি আকতারকে আটক করা থানায় আনা হয়েছে।

শেয়ার করুন