১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

coxbazar_banglanews24_144142435

 কক্সবাজার জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ আলম (৬৯) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুর ২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. সায়েদ হোসেন। তিনি টেকনাফ পৌর এলাকার পল্লান পাড়ার বসিন্দা।

এর আগে অসুস্থাবস্থায় এই কয়েদিকে সোমবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আব্দুস সালাম বাংলানিউজকে জানান, সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত অবস্থায় মোহাম্মদ আলমকে হাসপাতালে আনা হয়। এ সময় তার শরীরে প্রচণ্ড জ্বর ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

কক্সবাজার জেল সুপার মো. সায়েদ হোসেন বাংলানিউজকে জানান, ওই কয়েদি নারী ও শিশু নির্যাতন মামলায় ১৯৯৭ সাল থেকে কারাগারে ছিলেন। ২০০৩ সালে তার যাবজ্জীবন সাজা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

ময়নাতদন্ত শেষে মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।