১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারে মোস্তাক আহামদ চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত

প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সালাহ উদ্দীন মাহমুদকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে দিয়ে টানা দ্বিতীয়বার কক্সবাজার জেলা পরিষদের চেয়ারে বসলেন মোস্তাক আহামদ চৌধুরী। তিনি ৭৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ২১৯ ভোট।
বেসরকারিভাবে প্রাপ্ত তথ্য মতে, ১নং ওয়ার্ড কুতুবদিয়ার কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে মোট ভোট ৮১। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৬৪ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ১৬ ভোট। ২ নং ওয়ার্ড মহেশখালীর ইউনুছখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৮৫, মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৫৪ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ১০ ভোট। ৩নং ওয়ার্ড মহেশখালীর বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৫৩। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৪১ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ০৯ ভোট। ৪নং ওয়ার্ড পেকুয়া উপজেলা পরিষদ হল রুম কেন্দ্রে মোট ভোট ৮১। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৫২ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ২৬ ভোট। ৫নং ওয়ার্ড চকরিয়া উত্তর বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৬৫। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ২৯ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ৩৬ ভোট।
৬নং ওয়ার্ড চকরিয়া ইলিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৭৮। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৪৬ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ৩২ ভোট। ৭নং ওয়ার্ড চকরিয়ার মধ্য চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৬৮। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৩৭ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ৩১ ভোট। ৮নং ওয়ার্ড চকরিয়ার ডুলাহাজারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৫২। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৩৪ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ১৭ ভোট। ৯নং ওয়ার্ড ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৬৫। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৫৮ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ০৭ ভোট। ১০নং ওয়ার্ড কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে মোট ভোট ৭১। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৫৯ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ১১ ভোট। ১১নং ওয়ার্ড রামুর এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে মোট ভোট ৫৫। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৫১ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ০৪ ভোট। ১২নং ওয়ার্ড গর্জনিয়া ফাইজুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মোট ভোট ৫২। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৪৮ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ০৪ ভোট। ১৩নং ওয়ার্ড রামুর দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে মোট ভোট ৫৩। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৪৪ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ০৯ ভোট। ১৪নং ওয়ার্ড উখিয়া উপজেলা পরিষদ হলরুম কেন্দ্রে মোট ভোট ৮১। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৭০ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ০৭ ভোট। ১৫নং ওয়ার্ড টেকনাফ উপজেলা পরিষদ হলরুম কেন্দ্রে মোট ভোট ৮১। তার মধ্যে মোস্তাক আহামদ চৌধুরী পেয়েছেন ৮১ ভোট এবং সালাহ উদ্দীন মাহমুদ পেয়েছেন ০ ভোট।
মোস্তাক আহামদ চৌধুরীর প্রাপ্ত মোট ভোট ৭৬৮ এবং সালাহ উদ্দী মাহমুদের মোট প্রাপ্ত ভোট ২১৯ ভোট।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।