মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

কক্সবাজারে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ ব্লাড ডোনার’স সোসাইটির

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজারে করোনাভাইরাস রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করেছে কক্সবাজার ব্লাড ডোনান’স সোসাইটি ।
গতকাল এবং আজ একযুগে কক্সবাজার শহরে বিভিন্ন ওয়ার্ড কয়েকদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির এডমিন আশরাফুল হাসান রিশাদ ও কার্যকরী সদস্য ইমরান হোসেন নবী এবং সদস্য সাদ্দাম, হেলাল, মোহাম্মদ উল্লাহ, শাকিল বডুয়া,হুমায়ুন কবির, নজরুল, সহ আজ কক্সবাজার শহরে ০৫ নং ওয়ার্ডে বিতরণ করেন,
এবং কক্সবাজার শহরে লালদিঘীর পাড়ে বিতরণ করেন কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির এডমিন জাহাঙ্গীর আলম জ্যাক,সদস্য সাজ্জাদ
ও শহরে পাহাড়তলীতে বিতরণ করেন কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির সিনিয়র কার্যকরী সদস্য মোহাম্মদ হোসেন ও তার সহযোগীরা
এবং লিংক রোড এলাকায় বিতরণ করেন কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির এডমিন মুজাহিদ, কার্যকরী সদস্য ইমরুল হাসান বাপ্পিসহ অনেকেই এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির এডমিন আশরাফুল হাসান রিশাদ বলেন, আমরা কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে করোনা প্রতিরোধে ও জনসচেতনতা বাড়াতে আমরা নিজস্ব তত্বাবধানে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছি, মাস্ক ও লিফলেট- বিতরণ করেছি এবং শহরে মাইকিং করে করোনা ভাইরাস সম্পর্কে সঠিক তথ্য, পাশাপাশি কিভাবে সচেতনতা অবলম্বন করতে হবে সেসব সম্পর্কে দিকনির্দেশনা দিচ্ছি।

তিনি আরো বলেন, ‘দেশের যেকোনো ক্রান্তিলগ্নে আমরা দক্ষিণ চট্টলার বৃহত্তর সেচ্ছাসেবী সংগঠন কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটি সবসময় মানুষের পাশে থাকে। এবারো মানবিক সঙ্কট কাটিয়ে না ওঠা পর্যন্ত কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটি মানুষের পাশে থাকবে।’

শহরে কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির কার্যকরী সদস্য ইমরান হোসেন নবী আরো বলেন করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির এডমিন এর নির্দেশক্রমে এই সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবো এবং সবাই “আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন”।

শেয়ার করুন