মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা গুনল ৩ প্রতিষ্ঠান

শেয়ার করুন

কনক বড়ুয়া, কক্সবাজারঃ

কক্সবাজার জেলার সদর উপজেলার ঝাউতলা, মহিলা কলেজ ও বিমান বন্দর রোড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজার তদারকি অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্টানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায়, কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা স্যানিটারি ইন্সপেক্টর তরুন বড়ুয়া।

এসময় সার্বিক নিরাপত্তা প্রদান করেন আর্মড পুলিশ ব্যাটেলিয়ন-১৪ এর অধিনায়ক এসপি মোঃ আতিকুর রহমানের নির্দেশনায়, এএসপি লিয়াকত আকবরের তত্ত্বাবধানে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন -১৪ এর এক দল সদস্য।

দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রয় করা ও সঠিকভাবে মূল্য তালিকা হালনাগাদ না করায় ব্রাদার্স প্রকৌশলী কে ৫ হাজার টাকা, চিশতী ট্রেডার্স কে ৫ হাজার টাকা, আখী এন্টারপ্রাইজ কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন বলেন, আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে মসলার বাজারে বিশেষ নজরদারি করা হয়, মসলা জাতীয় কোন পণ্যের দাম বৃদ্ধি না করার জন্য ব্যবসায়িদের নির্দেশনা দেওয়া হয় এবং পণ্যের মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলেও জানান।

শেয়ার করুন