১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজারে ব্যাংকার্স এসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি গঠিত

কক্সবাজারে কর্মরত ব্যাংকার্সদের সংগঠন ‘এসোসিয়েশন অব ব্যাংকার্স কক্সবাজার (এবিসি)’ এর নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সোনালী ব্যাংক লিমিটেডের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) মো. নুরুল হককে সভাপতি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের কক্সবাজার শাখা প্রধান ও প্রথম সহকারি ভাইস প্রেসিডেন্ট মো. জাহিদ হায়দারকে সেক্রেটারি মনোনীত করা হয়। সম্প্রতি সোনালী ব্যাংকের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) মো. নুরুল হকের সভাপতিত্বে অনুষ্টিত এক সভায় সংগঠনে গতিশীলতা আনতে ‘এবিসি’র পুরনো কমিটি সমন্বয় করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
এসোসিয়েশন অব ব্যাংকার্স কক্সবাজারের নতুন কমিটির কর্মকর্তাগণ হলেন সভাপতি সোনালী ব্যাংকের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) মো. নুরুল হক, সহ-সভাপতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শাখা প্রধান ও সহকারি ভাইস প্রেসিডেন্ট আবদুল নাসের, সেক্রেটারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের কক্সবাজার শাখা প্রধান ও প্রথম সহকারি ভাইস প্রেসিডেন্ট মো. জাহিদ হায়দার, ট্রেজারার ইউনিয়ন ব্যাংক লিমিটেডের কক্সবাজার শাখা ব্যবস্থাপক ও প্রথম সহকারি ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) মো. আবদুল আজিজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ব্যাংক এশিয়া লিমিটেডের শাখা ব্যবস্থাপক ও প্রথম সহকারি ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের কক্সবাজার শাখার উপ-ব্যবস্থাপক ও জুনিয়র সহকারি ভাইস প্রেসিডেন্ট (জেএভিপি) মাসুদুর রহমান, নির্বাহী সদস্য কৃষি ব্যাংক লিমিটেডের কক্সবাজার শাখার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ জামাল উদ্দিন, এবি ব্যাংক লিমিটেডের রিলেশনশীপ ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মো. বাসিত আশরাফ, অগ্রণী ব্যাংক লিমিটেডের কক্সবাজার শাখা প্রধান ও সহকারি মহাব্যবস্থাপক এবিএম সাইফুদ্দিন খান চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের শাখা প্রধান ও প্রথম সহকারি ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) পরিতোষ কুমার ধর, ঢাকা ব্যাংক লিমিটেডের শাখা প্রধান ও সিনিয়র সহকারি ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) এস এ এম গিয়াস উদ্দিন, এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক ও প্রথম সহকারি ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) মো. রফিকুল হায়দার চৌধুরী, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের শাখা প্রধান ও সিনিয়র নির্বাহী কর্মকর্তা (এসইও) আহসান মাহমুদ, সোনালী ব্যাংক লিমিটেড কক্সবাজার শাখার প্রধান ও এসপিও মো. লোকমান হোসেন ও প্রাইম ব্যাংক লিমিটেডের শাখা প্রধান ও সিনিয়র সহকারি ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) এজেএম ইকবাল।
এছাড়াও তিন সদস্য বিশিষ্ট সহায়ক কমিটির কর্মকর্তাগণ হলেন এবি ব্যাংক লিমিটেডের কক্সবাজার শাখার হেড অব ক্রেডিট ও সহকারি ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুল হক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের নির্বাহী কর্মকর্তা (ইও) রিয়াজ উদ্দিন আহমদ ও ইউনিয়ন ব্যাংক লিমিটেডের কক্সবাজার শাখার উপ-ব্যবস্থাপক ও জৈষ্ঠ কর্মকর্তা মো. জাহেদ উল্লাহ।
এদিকে এবিসি’র নতুন নির্বাহী কমিটি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ২৬ মার্চ স্বাধীনতার প্রথম প্রহরে কক্সবাজার শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।